হালদা নদীর দূষণ রোধে প্রশাসনের অভিযান
বিষাক্ত বর্জ্যে হালদা নদীর দূষণ রোধে ফটিকছড়ির নাজিরহাট অংশে অভিযান চালিয়েছে প্রশাসন।
১১ মার্চ (শনিবার) জাতীয় গুরুত্ব ও আইনগত দিক বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ৩য় বারের মত সহকারি কমিশনার(ভূমি) এটিএম কামরুল ইসলাম সরেজমিন পরিদির্শন করেন এবং পৌরসভা ও বাজার কমিটিকে হালদা নদী দূষণমুক্ত রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও আসন্ন নাজিরহাট পৌর নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাঁচা বাজার ও হালদানদীর পুরান ব্রিজ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা হয়। এসময় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মোবাইল কোর্টকে সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশ, নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ও বাজার কমিটি সহ পৌরসভার কর্মচারীগণ। জনস্বার্থে সড়ক পরিবহন আইন-২০১৮ তে বিভিন্ন ধারায় ৮ টা মামলায় ১৬০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বলেন- হালদা নদীর দূষণ রোধে অভিযান চালানো হয়। ইতোমধ্যে ময়লা পরিষ্কার করা হয়েছে। কেউ আইন লঙ্গন করে অযাচিতভাবে ময়লা আবর্জনা নদীতে ফেলে দূষিত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied