বালাগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
সিলেটের বালাগঞ্জে “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, সুখী কৃষক-সুখী দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবং কৃষক কৃষাণিদের উপহার শাড়ি, লুঙি, গামছা উপহার দেওয়া হয়।
বালাগঞ্জ উপজেলা কৃষকলীগের আয়োজনে এম.এ খান অডিটোরিয়ামে শনিবার (১১ মার্চ) বিকেল ৪টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্মসম্পাদক এডভোকেট শামিমা আক্তার খানম এমপি।
সভায় কৃষকলীগের সদস্য সচিব জিল্লুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাসেল, সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামসুল ইসলাম, সহসভাপতি মো. মিফতাহুল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সদস্য মুসলেহ আহমদ, তারা মিয়া, টিপু আহমদ, নীলমণি ধর, নীলমণি বিশ্বাস, মো. আজমান মিয়া সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied