দোহারে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা জেলার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের চান মোল্লা বটতলা সংলগ্ন মহিন হাওলাদারের ছেলে শাহাজালাল (১১) নামে এক শিশু ট্রাক চাপায় ঘটনা স্থলে মারা যান। শাহজালাল বিলাশপুর গ্রামের বাসিন্দা তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাঙচুর করলে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।
শনিবার বিকাল আনুমানিক ৫:৪৫ দিকে শাহজালাল বাসা থেকে খেলার উদ্দেশ্য বের হলে চান মোল্লা বটতলা গিয়ে পৌছালে অপর দিক থেকে আসা ঢাকা মেট্রো-ড ১৪-৭৫৮৫ ট্রাকটি শাহজালালের মাথার উপরদিয়ে উঠিয়ে দিলে তাৎক্ষণিক তার মাথার মগজ বের হয়ে ঘটনা স্থানেই মারা যায়।
মৃত শাহজালালের দাদা মো: দেলোয়ার জানান, আমার নাতী বিকালে বাসা থেকে খেলার উদ্দেশ্য বের হয়। পরে
স্থানীয় বাসিন্দারা আমাদের জানান যে আমার নাতি চান মিয়া বটতলায় ট্রাকে চাপা দিয়ে মেরে ফেলেছে। তখন আমরা দ্রুত সেখানে গেলে দেখি ঘটনা সত্য। পরে আমরা লাশ বাসায় নিয়ে আসি। মামলা বিষয় তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমরা মাটি দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি মামলায় যাবো না।
এ বিষয় বিলাশপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের মেম্বার মো: সারোয়ার মোল্লা জানান, আমি দীর্ঘ দিন বলেছি এই রাস্তাটি ছোট এখান দিয়ে ট্রাক চলাচল অনুপযোগী। এ নিয়ে আমি কয়েক বার আন্দোলনও করেছি। তাছাড়া এই রাস্তাটি দিয়ে আমাদের এখানের মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা চলাচল করে। সে জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে এখান দিয়ে ট্রাক চলাচল বন্ধ করার জন্য।
এ বিষয় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। তার নাম জানতে চাইলে তিনি বলেন তার নাম এখনও জানতে পারে নাই। তবে তার পক্ষে কেও আসলে আমরা নাম ঠিকানা জেনে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied