ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নবাবগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১১-৩-২০২৩ রাত ১১:১৬
বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য ষড়যন্তমূলক অপরাজনীতির বিরুদ্ধে  শান্তি সমাবেশ করেছেন ঢাকা জেলা আওয়ামীলীগ। শনিবার (১১ই ফেব্রুয়ারী) বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
 
এসময় তিনি বলেন, খালেদা-তারেক মুচলেকা দিয়ে বলেছেন এদেশে তারা আর রাজনীতি করবো না। এখন তাদের আবার রাজনীতি করার ইচ্ছা জেগেছে। কিন্তু এদেশের জনগন তাদের আর চায় না। দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে এটা দেশে বিএনপির ভাল লাগেনা তাই তারা আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। আমাদের সচেতন থাকতে হবে। জনগনের জান-মালের ক্ষতি হলে আওয়ামীলীগ দাঁত ভাঙ্গা জবাব দিবে।   
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, সাহাবুদ্দিন ফরাজী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল।
 
আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার, আওয়ামীলীগ নেতা- ড. সাফিল উদ্দিন মিয়া, মমতাজ উদ্দিন আহমেদ, মো. জালাল উদ্দি, এসএম সাইফুল ইসলাম, সুজন বাবু প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার