আওয়ামীলীগ এ দেশ থেকে পালাবে না, পালাবে আলবদর রাজাকারেরা
আমাদের নতুন প্রজন্মের জানা দরকার, কে শত্রু, কে মিত্র! তাকে যদি না চিনতে পারি, ভুল করবো, ক্ষতিগ্রস্থ হবো। আজও সেই পাইতারা চলছে, কিভাবে শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে! ধাক্কা দিয়ে ফেলে দিবে এত ভঙ্গুর সরকার শেখ হাসিনার নয়। এটা হিমালয় পর্বত, হিমালয় পর্বতকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
১১ ই মার্চ, শনিবার, রাত আটটায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় তিনি আরও বলেন, তারা বলে আওয়ামী লীগের লোক এ দেশ থেকে পালিয়ে যাবে, যারা এ দেশ স্বাধীন করেছে, যারা রক্ত দিয়েছে তারা কোথায় পালিয়ে যাবে! পালাবে রাজাকার আলবদর, যারা এ দেশের স্বাধীনতা চায়নি।স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, শেখ হাসিনা ভ্যাকসিন হিরো, বিশ্বের কোন প্রধানমন্ত্রী হননি। এ দেশের ৯৮% জনগন ভ্যাকসিনের আওতায় এসেছেন।
হরিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন এডভোকেট, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর আক্তার হ্যাপি,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ লুতফর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ প্রমুখ।
স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন মন্ত্রী। এছাড়া রাবেয়া গোলজার স্মৃতি পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এমএসএম / এমএসএম
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো
আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা
ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied