ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

এমফোরসি উদ্যোক্তা ফোরাম চর উন্নয়ন মেলা ২০২৩ এর উদ্বোধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১২-৩-২০২৩ দুপুর ১:১৩
এমফোরসি উদ্যোক্তা ফোরাম চর উন্নয়ন মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে ও মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান। গাইবান্ধার ফুলছড়ি উপজেলা গজারিয়া ইউনিয়নের গণকবর রক্ষাবাধে  এমফোরসি উদ্যোক্তা ফোরাম আয়োজিত চর উন্নয়ন মেলা ২০২৩ উদ্বোধন শেষে আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলে সমতাভিত্তিক সমাজ গরার,আমাদের মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, এদেশের একজন মানুষযেন অসহায় না থাকে। তিনি চর উন্নয়নে অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন এবং বাস্তবায়নও করছেন। সে লক্ষ্য নিয়ে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি।’পল্লী উন্নয়ন একাডেমীর বিভিন্ন প্রকল্পের আওতায় চর বাসি দের প্রশিক্ষণ দিয়ে  তাঁদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে।’
 
১২ মার্চ (রবিবার) সকালে এমফোরসি উদ্যোক্তা ফোরাম আয়োজিত চর উন্নয়ন মেলা ২০২৩ উদ্বোধন, পরিদর্শন মতবিনিময় অনুষ্ঠানে খলিল আহমেদ (অতিরিক্ত সচিব), ডিজি, আরডিএ,বগুড়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথি ছিলেন জনাব মাহমুদ হাসান রিপন এমপি সাঘাটা-ফুলছড়ি গাইবান্ধা -৫ ও অলিউর রহমান জেলা প্রশাসক গাইবান্ধা।
 
এসময় আরও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী সরকার খুশু, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান মন্ডল প্রমুখ সহ প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মচারী। প্রধান অতিথি এর আগে চরে উৎপাদিত কৃষি পণ্যের বিভিন্ন   স্টলগুলো পরিদর্শন করে প্রকল্পে ভূয়সী প্রশংসা করেন এবং কিছু পন্য ক্রয় করেন। পরিশেষে প্রকল্প বাড়ানো এবং  দেশ ও দেশের বাহিরে পন্য মার্কেটিং করার পরিকল্পনার আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

চট্টগ্রামে রেলের জলাশয়ে জুয়ার আসর, মৌন সম্মতি

ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫

বারহাট্টায় মনসা পূজা ঘিরে জমজমাট পাঁঠার হাট

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগের নেতা আটক, জেল হাজতে প্রেরণ

আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি ১৫ দিনেও মেলেনি সন্ধান

আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ।

ছোট ও মাঝারি শিল্প গিলে খাচ্ছে কর্পোরেট কোম্পানি।

কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন

মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১