মান্দায় চোরাই হোন্ডা নিয়ে তোলপাড় খুঁজে পাচ্ছেনা পুলিশ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দায় নাম্বার বিহীন একটি চোরাই মোটরসাইকেল নিয়ে ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। থানা পুলিশের চোখে ধুলো দিয়ে দিনরাত সমান ভাবে চোরাই মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন শ্রী জীবন কুমার সাহা নামের এক সংখ্যালঘু যুবক বলে অভিযোগ উঠেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রয়েছে, মান্দা থানার ভারশোঁ ইউনিয়নের কালিসভা গ্রামে। বিষয়টি নিয়ে মান্দা থানায় অভিযোগ পড়লেও নাকি মোটরসাইকেল টি খুজে পাচ্ছেনা মান্দা থানা পুলিশ।
জানা গেছে, মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের দেলুয়াবাড়ী কালিসভা গ্রামের মৃত কিশোরী মোহন সাহা'র ছেলে জীবন কুমার সাহার নামের এক যুবক দীর্ঘদিন ধরে একটি চোরাই মোটরসাইকেল নিয়ে দিনরাত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। অথচ মোটরসাইকেলের কোন রেজিষ্ট্রেশন কাগজ না থাকলেও থানা পুলিশের সাথে ভালো সক্ষতা থাকায় মোটরসাইকেল টি কেউ চেকিং করেন না বা চেকিং করতে সাহস পায়না।
শুধু তাই না জীবন কুমার সাহার বিরুদ্ধে রয়েছে তার মোবাইল ফোনের দোকানে ভারতীয় চোরাই মোবাইল ফোন গোপনে কেনা বেচারও গুরুতর অভিযোগ। জানা গেছে সম্প্রতি, মোটরসাইকেল টি রাজশাহীর এক মোড়ে ট্রাফিক সার্জেন্টের কাছে ধরা পড়লে জীবন কুমার সাহা গাড়ির কাগজ দেখাতে না পেরে ৩৮ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পান। এমনকি মোটরসাইকেল টি চোরাই বুঝতে পেরে মোটরসাইকেল টি দ্রুত অন্যত্রে সরিয়ে দেয়ার পরামর্শ দিয়ে ছেড়ে দেন সার্জেন্ট।
চোরাই মোটরসাইকেলের বিষয়টি নিয়ে জানতে জীবন কুমার সাহার সাথে কথা বলা হলে তিনি দম্ভোক্তি দেখিয়ে বলেন, আমার ক্ষমতা আছে বলেই তো চোরাই মোটরসাইকেল চালিয়ে ব্যাড়াচ্ছি,সেই সাথে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ব্যবসা করছি,আপনারা সাংবাদিক নিউজ করে দিন সমস্যা নাই, আমিও দেখে নিব আপনাদের কে। বিষয়টি নিয়ে মান্দা থানার ওসি নূর এ আলম জানান,এমন অভিযোগ কিছু দিন ধরে শোনা যাচ্ছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে মোটরসাইকেল টি উদ্ধার করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied