ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সার কারখানার বর্জ্য মিশ্রিত বিষাক্ত পানিতে ১২টি গরু-মহিষ মৃত্যুর অভিযোগ


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১২-৩-২০২৩ দুপুর ১:৩৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সার কারখানার বর্জ্য মিশ্রিত বিষাক্ত পানি খেয়ে ১২টি গরু-মহিষ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। তবে সিইউএফএল বন্ধ চার মাস ধরে। দায় নিতে নারাজ ডিএপি সার কারখানা।
 
বৃহষ্পতিবার (০৯ মার্চ) দুপুর থেকে গোবাদিয়া খালের পাড়ে গরু-মহিষগুলো মারা যান বলে জানান স্থানীয়রা।এতে ক্ষতিগ্রস্ত মালিকরা হলেন, মোঃ এরফান, মোঃ ইব্রাহিম, কাশেম, জহুর লাল সিংহ,  মোঃ ছৈয়্যদ জামাল, মোঃ একরাম, মোঃ জাকের, মোঃ কামাল হোসেন,মোঃ পারভেজ।
 
ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, সারকারখানার বিষাক্ত বর্জ্যে স্থানীয়দের ১২টি গরু-মহিষ মারা গেছে। এর আগেও বেশ কয়েকবার বিষাক্ত পানির কারণে অনেক গরু-মহিষ মারা গেছে। আমরা বার বার স্থায়ী একটি ব্যবস্থা নেয়ার জন্য বলে আসলেও কারখানা কর্তৃপক্ষ শুনেনি। রাতে মৃত পশু গুলোর পোস্টমর্টেম করা হয়েছে।  বিষক্রিয়ায় মারা গেলে ক্ষতিপূরণ দিবে বলেছে ডিএপি কর্তৃপক্ষ।
 
সিইউএফএলের ব্যবস্তাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, সিইউএফএল তিন মাস ধরে বন্ধ। কারখানা এখন উৎপাদনে নেই। তাই আমাদের বিষাক্ত পানি বের হওয়ার প্রশ্নই উঠেনা।
 
ডিএপি সার কারখানার মহা ব্যবস্থাপক (প্রশাসন)আলমগীর জলিল জানান, আমাদের কারখানা থেকে যে পানি বের হয় তাতে পশুর মৃত্যুর সম্ভাবনা নেই। তারপরও মৃত পশুগুলো পোস্টমর্টেম করে রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার