শ্যামনগর রমজাননগর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে রমজাননগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ ) সকাল ১০ টায় রমজাননগর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে রমজাননগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। রমজাননগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আল মামুন সভায় শুভেচ্ছা বক্তব্য ও শুভ উদ্বোধন করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ ইউনিয়ন এর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন তার মধ্যে আর আর এ পি আপডেট করা, জলবায়ু পরিবর্তনে তাদের করনীয় বিষয় সমূহ, সাইক্লোন সেল্টার পরিদর্শন করে সমস্যা সমূহ চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা ও ভিত উঁচু করন । সভা পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত