ফটিকছড়িতে শেষ সময়ে প্রার্থীদের বিরামহীন প্রচারনায় নারীরাও সক্রিয়
ফটিকছড়ি নাজিরহাট পৌরসভা নির্বাচনে শেষে সময়ে প্রার্থীদের বিরামহীন প্রচারনা চলছে। পাড়া,মহল্লা,হাট বাজার সবখানেই চলছে প্রার্থীদের গনসংযোগ,উঠান বৈটক এবং পথসভা। এক কথায় নির্বাচনি প্রচার প্রচারনায় সরগম পৌরসভা এলাকা।
বিশেষ করে প্রার্থীদের পক্ষে মহিলা সমর্থকদের প্রচারনাও চোখে পড়ার মত। আগামী ১৬ মার্চ ফটিকছড়ি পৌরসভা নির্বাচন। নির্বাচনে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।তন্মোধ্যে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের এ কে জাহেদ চৌধুরী( নৌকা),স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী( নারকেল গাছ) স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশা (মোবাইল) স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইসমাইল গনী (জগ) ও স্বতন্ত্র প্রার্থী প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী( চামচ) মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তাঁদের জন্য বরাদ্দকৃত স্ব স্ব প্রতীক নিয়ে নিজ এলাকায় প্রচারনা চালাচ্ছেন। দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি।
এদিকে সাদা কালো নির্বাচনি ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে নির্বিচনি এলাকা। অমুক ভাইয়ের চরিত্র,ফুলের মত পবিত্র। ১৬ তারিখ সারাদিন অমুক মার্কায় ভোট দিন।
১৬ তারিখ সন্ধ্যাবেলা,অমুক ভাইয়ের জয়ের মালা। ইত্যাদি স্লোগানে চলছে রেকডিংকৃত ও মুখে মাইকিং। অনেক প্রার্থীর সমর্থনে বিভিন্ন শিল্পীর গাওয়া গানও শোনা যাচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে কর্মী সমর্থকদের প্রচার প্রচারনা। প্রার্থী ছড়াও প্রার্থীর পক্ষে পরিবারের লোকজন ও কর্মী সমর্থকরা প্রচারনা চালাচ্ছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একে জাহেদ চৌধুরীর পক্ষে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা প্রচারনা চালাচ্ছেন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা। নির্বাচনের অঙ্ক কষতে শুরু করেছেন ভোটাররা। ভোটারদের মতে,নির্বাচনি মাঠে মূলত লড়াইয় হবে ত্রিমুখী। আওয়ামীলীগ মনোনীত এ কে জাহেদ চৌধুরী, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নাছির উদ্দিন ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আনোয়ার পাশার মধ্য হবে মূল প্রতিদ্বন্ধিতা। ভোটার মোহাম্মদ আজিজ বলেন,বুঝে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেব। অযোগ্য প্রার্থীকে ভোট দিলে খেসারত দিতে হয়।
এলাকার ভোটার মামুন বলেন,নির্বাচনের আগে প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করত তাহলে এলাকায় কোন সমস্যায় থাকতনা। তাই এ নির্বিচনে যোগ্য প্রার্থীকে ভোট দেব। ভোটের রাজনীতিতে জয় নিশ্চিত করতে সেভাবেই কৌশলে এগোচ্ছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ কে জাহেদ চৌধুরী বলেন,নবীন প্রবীনের সমন্বয়ে সবাইকে নিয়ে ' সকলে মিলেমিশে একটি আধুনিক পৌরসভা গড়ে তুলবো, এখানে থাকবেনা কোন বৈষম্য। আশাকরি পৌরবাসী তাঁদের মূল্যবান রায় প্রদানের মাধ্যমে আগামী ১৬ মার্চ আমাকে তাদের সেবক হিসেবে নিয়োগ দিবেন। স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন বলেন, আমি পৌরবাসীকে বুকে নিয়ে বেঁচে থাকতে চাই। তাদের সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে প্রার্থী হয়েছি। একটি আধুনিক পৌরসভা গড়ে তুলতে এলাকাবাসীর সহযোগীতা ও দোয়া কামনা করছি। আগামী ১৬ মার্চ উক্ত পৌরসভার নির্বাচন ইভিএম’র মাধ্যমে অনুষ্টিত হবে। পৌর এলাকায় ২৩ হাজার ৯ শত ৩০ জন পুরুষ ভোটার ও ২০ হাজার ৮ শত ৫৬ জন মহিলা ভোটার সহ মোট ৪৪ হাজার ৭ শত ৮৬ জন ভোটার রয়েছে।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা