পাথরঘাটায় সেলটেক কোম্পানির টাইলস ক্রয় করে প্রতারিত মসজিদ কর্তৃপক্ষ
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ কন্ট্রাক্টর এর ছেলে আব্দুল জলিল পরোকালের নৈকট্য লাভের আশায় প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে উক্ত ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মঠেরখালের বটতলা নামক নিজ বাড়ির সামনে প্রায় বিশ লক্ষ টাকা ব্যয়ে ১১শ স্কয়ার ফুট একটি মসজিদ নির্মাণ করেন।
মসজিদটির সৌন্দর্য বৃদ্ধিসহ মসজিদটি আরো সুন্দর করার লক্ষ্যে আরো প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করেবন বলে জানিয়েছেন তিনি।এরই মধ্যে সেলটেক কোম্পানির সেলটেক ব্রান্ডের টাইলস মসজিদটিতে ব্যবহার করে ব্যাপক ভাবে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন আব্দুল জলিল।জানা গেছে সেলটেক টাইলস উক্ত মসজিদে ব্যবহার করার পরে, টাইলস লাগানো ওয়াল পানি দিয়ে পরিস্কার করলে টাইলসের রং ওঠে বিশ্রী হয়ে যায়।পরে বিষয়টি সংশ্লিষ্ট পাথরঘাটা বাজারের সেলকেট টাইলস বিক্রেতার মাধ্যমে সেলটেকস এর মঠবাড়িয়ার ডিলার মো. মনির হোসেনকে জানালে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলেও দীর্ঘ প্রায় ২০/২৫ দিনে সেলটেক টাইলস কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন না করায় চরম হতাশায় পড়ছেন মসজিদ নির্মাতা আব্দুল জলিল। এ ব্যাপারে ডিলার মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি তার কোম্পানির টাইলসের ব্যাপারের অভিযোগ অস্বীকার করে টাইলস লাগানো মিস্ত্রীর ত্রুটির কথা বলেন। তবে মিস্ত্রী যখন টাইলস গুলি লাগিয়েছেন তখন ওই ভাবে রং বোঝা যায়নি যার প্রমান টাইলস ধোঁয়ার পূর্বের ও বর্তমান ছবি। জানতে চাইলে মসজিদ নির্মাতা আব্দুল জলিল বলেন সেলটেক কোম্পানির টাইলস খুবই নিন্মমানের হওয়ায় চরম ভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি বলেন অনেক আশা করে আমি মসজিদে সেলটেক টাইলস লাগিয়ে ব্যাপকভাবে প্রতারনার শিকার হয়েছি। আব্দুল জলিল আরো বলেন টাইলস গুলি এতটাই নিন্মমানের যে লাগানোর পরে পানি দিয়ে পরিস্কার করার পরে টাইলসের রং ও ছাপা ধুঁয়ে বিশ্রী হয়ে গেছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
Link Copied