ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মিরাজের স্পিন বিষে কুপোকাত ইংলিশরা


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১২-৩-২০২৩ বিকাল ৫:৮
বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংরেজদের ১৭ রানে গুটিয়ে দিল টাইগাররা। সিরিজ জিততে বাংলাদেশের দরকার মাত্র ১১৮ রান। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিব। ইংরেজদের ইনিংসের শুরুতেই তাসকিনের  আঘাত।
 একাদশে ফিরে সেই মিরাজই হয়ে ওঠেন ইংল্যান্ডের সবচেয়ে বড় হুমকি। ৯ম ওভারে তিনি আক্রমণে আসার আগেই ইংল্যান্ড হারিয়ে ফেলে ৩ উইকেট। তাসকিন আহমেদ ডেভিড মালানকে, সাকিব আল হাসান ফিল সল্টকে ও হাসান মাহমুদ জস বাটলারকে সাজঘরে ফেরান। এরপর মিরাজ একাই শিকার করেন পরবর্তী চারটি উইকেট।
নিজের বোলিংয়ের ৪ ওভারের কোটা পূর্ণ করতে মিরাজ খরচ করেন মাত্র ১২ রান। ডট বল ছিল ১৩টি। তাকে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি সফরকারী দল। 
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়েছিলেন ইংলিশ ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে বেন ডাকেটের ব্যাট থেকে। ২৮ বলে ২৮ রান করেন তিনি। এছাড়া ফিল সল্ট ১৯ বলে ২৫ ও মঈন আলী ১৭ বলে ১৫ রান করেন।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। মিরাজের ৪ উইকেট শিকারের দিনে একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।

এমএসএম / এমএসএম

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড