ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নাগেশ^রীতে শিক্ষার্থী শ্লীলতাহানির অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-৩-২০২৩ বিকাল ৫:২১

কুড়িগ্রামের নাগেশ^রীতে শিক্ষার্থী শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় এনজিও কর্মী ও এলাকাবাসী। রোববার বেলা ১১ টায় উপজেলার নেওয়াশী বাজারে নাগেশ^রী-ফুলবাড়ী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। এতে অংশগ্রহণ করে সর্বস্তরের প্রায় সহস্রাধিক মানুষ। এরপর নেওয়াশী উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল, কালীগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হযরত আলী খন্দকার, নেওয়াশী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ মিয়া, জাগরনী বালিকা বিদ্যাবীথির প্রধান শিক্ষক জীবন নেছা, নেওয়াশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, নেওয়াশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, সহকারী শিক্ষক আবু আব্দুর রহমান সিদ্দিকী, নলিনী কান্ত রায় প্রমুখ। বক্তারা ঘটনায় অভিযুক্ত আব্দুল হাকিমকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার নেওয়াশী জাগরনী বালিকা বিদ্যাবিথীতে নবম শ্রেনীতে পড়ালেখা করে পাশর্^বর্তী ফুলবাড়ী উপজেলার পুর্ব রাবাইতারী গ্রামের আইয়ুব আলীর মেয়ে। গত ১ মার্চ সকাল সাড়ে ৬টায় সে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার প্রতিবেশী শাহ আলম মিয়ার ছেলে আব্দুল হাকিম (৩০) রাবাইতারীর জনৈক বাদশাহ মিয়ার বাড়ির পাশের রাস্তা থেকে তাকে জোড়পুর্বক মোটরসাইকেলে উঠিয়ে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। প্রতিবেশিরা রাস্তায় বই পড়ে থাকতে দেখে খোজাখুজি করে তাকে সেখান থেকে উদ্ধার করে। পালিয়ে যায় অভিযুক্ত আব্দুল হাকিম। এ ঘটনায় ৭ মার্চ ওই শিক্ষার্থীর বাবা আইয়ুব আলী বাদী হয়ে আব্দুল হাকিমকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধীত/০৩ এর ৭/৯(৪)(খ) ধারায় অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ফুলবাড়ী থানায় মামলা করেন। ফুলবাড়ী থানার তদন্ত ওসি সারওয়ার পারভেজ জানান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার