ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৭-২০২১ রাত ৮:৪৪

মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) বিকেলে মানিকগঞ্জ-সিংগাইর সড়কের ডেফলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন জেলার দৌলতপুর উপজেলার হাটাইল গ্রামের ইছামুদ্দিনের ছেলে। তিনি ঢাকার মিরপুরের একটি ভাড়া বাসায় থেকে থাই অ্যালুমিনিয়ামের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে ঢাকার মিরপুর থেকে আলমগীর হোসেন তার গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় মানিকগঞ্জ-সিংগাইর সড়কের ডেফলতলি নামক স্থানে তার মটোরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পিলারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে আলমগীর গুরুতরআহত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। পরে ঢাকা যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ