মানিকগঞ্জে আগুনে পুড়ল সেলফি পরিবহনের বাস
মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি পিকনিকের বাসে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সেট করার সময় শর্টসার্কিটের আগুনে বাসটি পুড়ে গেছে। আগুন লাগার সাথে সাথে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের পৌর সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় গাড়ির সবকিছু পুড়ে যাওয়ায় গাড়ির মালিকের ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার জানান, শিক্ষা সফরে যাওয়ার জন্য শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সেলফি পরিবহনের একটি বাস ভাড়া করেন। সকাল ৯টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে থেকে বাসটি ছাড়ার কথা ছিল। বাসে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সেটিং করার সময় গাড়ির পেছনে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied