ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মানববন্ধন শেষে স্মারক লিপি জমাদানের পুর্বেই অসুস্থ শিক্ষক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-৩-২০২৩ দুপুর ৩:১২
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করন করার দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  লালমনিরহাট জেলা শাখা মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করে। তবে মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্মারক লিপি প্রদানের পূর্বেই আন্দোলন অংশ নেওয়া হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাব্বর হোসেন(৫০) বিভিন্ন শ্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পরেন।।পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান শেষে অসুস্থ শিক্ষককে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।
 
সোমবার (১৩ মার্চ) সকাল ১১ টায় জেলার মিশনমোড় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন এবং মানববন্ধন শেষে দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার মিশনমোড় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও পাঁচ উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষক,শিক্ষিকা মিছিল নিয়ে স্মারক লিপি প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানেই শ্লোগান দিতে দিতে ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
 
মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদজ্জামান আহমেদ বলেন,দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। তবে বর্তমান দ্রব্য মূল্যের উর্ধগতির বাজারে বেসরকারি শিক্ষকদের আয়ে সংসার চালানো দায় হয়ে পরেছে, তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় দাড়িয়েছি।তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি আর মাত্র ২শতাংশ সরকারি। দেশের শিক্ষা নীতি ও পদ্ধতি এক হওয়া সত্যেও বেতনের ক্ষেত্রে সরকারি শিক্ষকদের তুলনায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা পায় অর্ধেক। এই বৈষম্য দূর করে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তার। মানববন্ধনে এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,সদর উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামান মন্ডল বাদল,সাঃ সম্পাদক দীনেশ চন্দ্র, আদিতমারীর সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম কাজল, কালীগঞ্জের সভাপতি নজরুল ইসলাম, হাতিবান্ধার মজিবর রহমান,পাটগ্রামের সভাপতি আব্দুল ওয়াব প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক  শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান। আর আগামী ২০ মার্চের মধ্যে এসকল দাবি মেনে না নিলে ঢাকায় বৃহৎ আন্দোলন গড়ে তেলার হুমকি দেন তারা।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ