ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রামেক হাসপাতালের মৃত্যুর মিছিলে আরো ১৭ জন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৭-২০২১ সকাল ৯:৫১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৭ জন মারা গেছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ১২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন,  নওগাঁর ১ জন এবং কুষ্টিয়ার ১ জন মারা গেছেন। একই দিনে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন, কুষ্টিয়ার ১ জন  এবং নওগাঁর ১ জন করে মোট ৮ জন মারা গেছেন করোনা সংক্রমণে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ৮ জন এবং নাটোরের ১ জনসহ মোট  ৯ জন। 
 
গত ২৪ ঘণ্টায় ১১ জন পুরুষ এবং ৬ জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে, যাদের ৭ জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মৃতদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
 
সোমবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৩৯৯ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ২০ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৭৪ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪৭ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৭৮ জনের নমুনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন।
 
এর আগে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনা ধরা পড়েছে ৭১ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরো ৪৬০ জনের। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং নাটোরের ২৫ দশমিক ৯৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু