পঞ্চগড়ে মেয়ে হত্যায় বাবার ফাঁসির আদেশ
পঞ্চগড়ে মেয়ে শিশু হত্যার দায়ে বাবা নাজিমুল হকের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।একই সঙ্গে অন্য আরেকটি ধারায় ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১৩ মার্চ) দুপুরে পঞ্চগড় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাজিমুল হক সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙ্গা গ্রামের জয়নুল হকের ছেলে।বাকী দুজন আসামীকে অব্যাহতি দিয়েছে আদালত।
মামলা সূত্রে জানা যায়,প্রেমের সম্পর্ক করে বিয়ে হয় নাজিমুল হক ও রশিদা আক্তারের।তারপর থেকেই শুরু হয় রশিদা আক্তারের উপর নির্যাতন।রশিদার গর্ভে পরপর তিন মেয়ে সন্তান হওয়ায় শশুর শাশুড়ির প্ররোচনায় নির্যাতন আরো বেড়ে যায়।এনিয়ে মামলা ও গ্রাম্য শালিশও হয়েছে।তারপরও কারনে অকারনে নাজিমুল স্ত্রী রশিদা ও তার মেয়েদের উপর নির্যাতন মারপিট করে। ২০১৯ সালের ৩১ মার্চ দিবাগত রাতে নাজিমুল হক তার বসত ঘরে স্ত্রী রশিদা আক্তারের সাথে ঝগড়া শুরু করে, এক পর্যায়ে আসামী নাজিমুল হক হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে রশিদা তার মেয়ে নাজিরা ৮) রিয়ামনি (৫) ও রত্না (৬ মাস)কে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।এ সময় ৬ মাসের রত্না ঘটনাস্থলেই মৃত্যু হয়।পরে স্থানীয়দের সহযোগিতায় রশিদা, নাজিরা,রিয়ামনিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরন করা হয়।পরে রশিদার বাবা রশিদুল ইসলাম বাদী হয়ে নাজিমুল হক, তার পিতা জয়নুল হক, মা নাছিমা খাতুনকে বিবাদী করে সদর থানায় ২০১৯ সালের ১ এপ্রিল হত্যা মামলা দায়ের করেন।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আহসান হাবীব,আসামি নাজিমুল হককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামি পক্ষে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied