পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের ৪ মাস পর এক কিশোরীর কঙ্কাল উদ্ধার
পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের ৪ মাস পর লামিয়া আক্তার (১৮) নামের এক কিশোরীর কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে নাজিরপুর থানা পুলিশ ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিম একটি চিরকুটের তথ্যের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের একটি বাড়ির বালুর ভীতর থেকে ওই কিশোরীর হাড়গোর উদ্ধার করে।
নিহতের খালা সাবিনা ইয়াসমিন জানান, গত বছরের ৬ নভেম্বর তার বোনের মেয়ে লামিয়া আক্তার নিখোঁজ হয়। সে উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের দিনমজুর মো. নজরুল ইসলামের কন্যা। নিঁেখাজ ওই কিশোরীর একই এলাকার মিজান খানের ছেলে তারিকুল ইসলামের এর সাথে গত প্রায় ৮ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। কিন্তু পরিবার ওই বিয়েতে রাজীনা হওয়ায় ওই দম্পত্তির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। হঠাৎ করে গত ৫ মাস আগে ওই কিশোরী নিখোঁজ হয়। তখন নাজিরপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছিল। কিন্তু রবিবার (১২ মার্চ) রাতে তাদের বাড়ির ঘরের টিনের উপর হঠাৎ করে কয়েকটি ইট নিক্ষেপের আওয়াজ পান তারা। পরে তারা ঘর থেকে বের হয়ে টর্চ লাইটের মাধমে দেখেন তাদের জামাতা তারিকুল বাড়ির সামনের খালের অপর পাড়ের রাস্তার উপর দাঁড়িয়ে আছে। আর ঘরের সামনের সিড়ির উপর একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে লেখা ‘তোমার মাইয়ার লাশ মোজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশে বালুর মাঠে। ইতি- মুমিন। সব জানে মেঝো খালা’। বিষয়টি ওই রাতে আমরা পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে জানালে পুলিশ ওই রাতেই ঘটনা স্থল বালুর মাঠে আসেন। সেখানে তারা রাতভর পাহারা দিয়ে দুপুরে বালু খনন করে একটি কঙ্কাল উদ্ধার করে।
এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করে গত ২৫ ডিসেম্বর একটি অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তখন দুইজনকে আটক করেন। তবে তারা জামিনে রয়েছেন। গত রবিবার রাতে ওই পরিবারের পক্ষ থেকে আমাদের একটি চিরকুট পাওয়ার তথ্য জানান। আমরা ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চলিয়ে ওই বালুর মাঠ খুঁড়ে সেখানে কিছু কঙ্কাল পাওয়া গেছে। ওই কঙ্কালটি নিখোঁজ কিশোরীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তার ডিএনএ টেস্ট করার পর তা নিশ্চিত হওয়া যাবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত