ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পাকিস্তানের টি-টোয়েন্টির নেতৃত্বে শাদাব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৩-২০২৩ বিকাল ৫:১২

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এবারের এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক বাবর আজমকে। ফলে নেতৃত্ব দেবেন শাদাব খান। এছাড়া দীর্ঘ সময় পর দলে ফিরেছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে তালেবান ইস্যুকে কেন্দ্র করে সিরিজটি বাতিল করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আফগানদের যাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়, সে জন্য একই সময়ে রশিদ-নবিদের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান।

তবে সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সিরিজটি একদিন এগিয়ে আনা হয়েছে। ২৪ মার্চ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। আর বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ।

বাবর আজম ছাড়াও রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত ঠাসা সূচির ধকল সামলে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

অভিজ্ঞদের জায়গায় পিএসএলে ভালো করা আজম খান, ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, জামান খান ও তায়েব তাহিরের মতো তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন দলে। 

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজম খান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, ইফতেখার আহমেদ, ইনসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শান মাসুদ, তায়েব তাহির এবং জামান খান।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে