নওগাঁর আত্রাইয়ে নেশাদ্রব্য পান করানোর অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্রের মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে সিয়াম হোসেন (১৫) নামে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৮দিনের মাথায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সিয়াম। তাকে বন্ধরা নেশাদ্রব্য পান করিয়েছেন এমন অভিযোগ সিয়ামের স্বজনদের। সিয়াম আত্রাই উপজেলার বিপ্র-বোয়ালী গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং সে নবাবের তাম্বু উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।
সিয়ামের বাবা রবিউল ইসলাম বলেন,গত ৬মার্চ সকালে স্কুলে যাবার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়। দুপুর নাগাদ মোবাইল ফোনে জানতে পারি সিয়ামকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে ছুটে যাই। সিয়ামের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে মারা যায়। রবিউল ইসলাম দাবি করে বলেন,ওই দিন স্কুলে যাবার জন্য বাড়ী থেকে বের হলেও বন্ধুরা তাকে স্কুলে যেতে দেয়নি। সঙ্গে নিয়ে স্প্রিটের সাথে নেশাদ্রব্য মিশে পান করায়। এর পর অসুস্থ্য হয়ে পরলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এঘটনায় আমরা গত ৮মার্চ আত্রাই থানা পুলিশকে জানিয়েছি। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বাবা রবিউল ইসলাম।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রোকসানা হাফি বলেন,ভর্তি করার সময় সিয়াম বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এমন উপসর্গ দেখে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছিলাম।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,এঘটনায় পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এঘটনায় মামলা দিলে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied