ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বগুড়ার শেরপুরে নার্সারির ভেতর থেকে কলেজছাত্রর মৃতদেহ উদ্ধার


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ১২:১০
বগুড়ার শেরপুরের গাড়ীদহ করতোয়া নদীর পাশে বাংড়া গ্রামের হাবিবুর রহমানের নার্সারির ভেতর থেকে আজ সোমবার (২৬ জুলাই) ভোরে খলিলুর রহমান (২০) নামে এক কলেজছাত্রর লাশ উদ্ধার করেছে পুলিশ। খলিল গাড়ীদহ মধ্যপাড়ার মৃত আজাহার আলীর ছেলে।
 
নিহতের চাচা শহীদুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে খলিল বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফিরেনি। সকালে লোক মারফত খবর পান খলিলকে হত্যা করা হয়েছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে খলিলের লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খলিল চলতি বছর শেরপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।
 
শেরপুর থানার ওসি সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কারা কেন করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলছে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান