ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাট হাতে ডান্স গ্রুপের সঙ্গে নাচলেন কোহলি, যা লিখলেন আনুশকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ১১:৪০

ব্যাটের সঙ্গে বন্ধুত্ব দীর্ঘদিনের। টেস্ট ক্রিকেটে রানের খরা কাটিয়ে উঠেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কর সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি এবার ব্যাট হাতে নাচলেন শ্যুটিং স্টুডিওতে!

মঙ্গলবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরাটের সেই নাচ। যেখানে ভারতীয় ক্রিকেট তারকার পাশে দেখা মিলল নরওয়ের ডান্স গ্রুপ ‘দ্য কুইক স্টাইল’-এর। বলিউডের সুপারহিট গান ‘কালা চশমা’য় নেচে নজর কেড়েছিল এ ডান্স গ্রুপ। সম্প্রতি ভারত-সফরে গিয়েছে ‘দ্য কুইক স্টাইল’। এর মাঝেই দুর্দান্ত কোলাব করলেন বিরাট কোহলি এবং ‘দ্য কুইক স্টাইল’

ইনস্টাগ্রামে সেই ভিডিওটি পোস্ট করেছেন বিরাট নিজেই। যেখানে দেখা গেছে ডান্স গ্রুপের এক সদস্য ব্যাট হাতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। আচমকাই সেখানে এন্ট্রি নিয়ে ব্যাটটি হাতে তুলে নিয়েছেন বিরাট। এরপর একে একে দেখা মিলল বাকি সদস্যদের। আর মুহূর্তের মধ্যেই স্টেরিও নেশনের ‘ইশক হো গায়া’য় নেচে উঠলেন বিরাট এবং এ ডান্স গ্রুপের সদস্যরা।

তাদের এ নাচের ভিডিওটি ১ ঘণ্টার মধ্যে প্রায় ১ কোটি দর্শক দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে বসেছে মন্তব্যের ঝড়। বিরাটের স্ত্রী আনুশকা শর্মা ৩টি ‘ফায়ার’ ইমোজি যোগ করে মন্তব্য করছেন এ পোস্টে। এ ভিডিও শেয়ারের আগে ‘দ্য কুইক স্টাইল’-এর সঙ্গে একটি গ্রুপ ছবি শেয়ার করে বিরাট লিখেছিলেন, ‘দেখুন মুম্বাইতে কাদের সঙ্গে দেখা হলো…’। 

কয়দিন পর বিরাট কোহলিরা আবারও মুখোমুখি হবেন অজিদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। 

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের