ডামুড্যায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ব্যাপক জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আনোয়ার হোসেন মাল এর সভাপতিত্বে ও দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী জাহাঙ্গীর আলম, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ,ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, পূর্ব ডামুড্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন মাল, সাধারন সম্পাদক মাহাবুব মিজি, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মেহেদী হাসান রুবেল মাদবর, সাধারন সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক মাহাবুব আলম বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার