কেশবপুরে শাহাদাৎ হোসেন ৪দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শাহাদাৎ হোসেন ৪দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই। উপস্থিত অতিথিবৃন্দের সাথে নিয়ে পায়রা উড়িয়ে ওই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
গত মঙ্গলবার বিকেলে বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাইকেল মধুসূদন তরুণ সংঘের আয়োজনে উদ্বোধনী ম্যাচে রয়েল স্ট্রাইকার্স ক্রিকেট একাদশ বনাম কেশবপুর ফ্রেন্ডস ক্রিকেট একাদশ এর খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, খেলার উদ্বোধক খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস ও সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগ নেতা হায়দার আলী। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রিকেট খেলাপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক ছিলেন মধুসূদন তরুণ সংঘের মোকলেছুর রহমান মান্টু ও আবু দাউদ। আম্পায়ারের দায়িত্বে ছিলেন জামান ও আব্দুল্লাহ। ধারাবর্ণনায় ছিলেন আবু দাউদ।
উদ্বোধনী ম্যাচে ১৫ ওভারের খেলায় রয়েল স্ট্রাইকার্স ক্রিকেট একাদশকে ৬ উইকেটে হারিয়ে কেশবপুর ফ্রেন্ডস ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করার গৌরব অর্জন করে। দ্বিতীয় ম্যাচের খেলা আগামী শনিবার বিকেলে একই মাঠে আব্দুল্লাহ সুপারকিং ক্রিকেটে একাদশ বনাম মোল্ল্যা গ্লাডিয়েটরস ক্রিকেট একাদশ এর খেলা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা