চৌদ্দগ্রামে যুগিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে যুগিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধণা, সদ্য বদলীকৃত এবং নব যোগদানকৃত শিক্ষকদের বিদায়-বরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আ. ন. ম মাসুদ, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি এডভোকেট নঈমুল হক রাফিদ, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, বীরচন্দ্রনগর আলিম মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোজাম্মেল হক লাওসানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য ফারুক আব্দুল্লাহ, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন যুবলীগ নেতা জামাল হোসেন চৌধুরী।
সমাবেশে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মোতালেব, জুয়েল রানা, শিরিনা আক্তার, একরামুল হক, খাদিজা আক্তার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied