খুলনার পাঁচ হাসপাতালে ১৮ জনের মৃত্যু
খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে আজ সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্তে ৪ জন ও উপসর্গে ৪ জন মিলে ৮জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন উপসর্গে মারা গেছেন। করোনায় মৃতরা হলেন- নগরীর রায়পাড়া এলাকার ফজলুর রহমান (৭০), টুটপাড়ার সাহিদা বেগম (৬২), ঝিনাইদহের কোটচাদপুরের বজলুল (৬৫) ও একই এলাকার পাশপাতিয়া এলাকার আঃ রহমান (৪৬)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১০৯ জন, যার মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়ালো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার দৌলতপুরের পাবলা এলাকার তাহমিনা বেগম (৮৪), বাগেরহাটের ফকিরহাটের গাউস শেখ (৬৫) ও নড়াইলের কালিয়ার কলাগাতী এলাকার নয়ন ঘোষ (৩৫)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। তারমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন নগরীর হাজী মহসীন রোডের আবুল বাশার ফারাজী (৫৫)। চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন, তারমধ্যে ১৭ জন পুরুষ ও ১৬ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার ১৭৮, বাগমারা মেইন রোডের শিখা রানী রায় (৫৫) ও ডুমুরিয়ার থুকড়া শাহপুরের আফিয়া খানম (৩৫)। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৭ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার ডুমুরিয়ার পলাশ সরকার (৩৬), নগরীর টুটপাড়ার তরিকুল (৬৩), ধর্মসভা এলাকার স্বপ্না (৪২) ও দৌলতপুরের মাহাবুবা (৪২)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। আইসিইউতে ৭ জন এবং এইচডিইউতে ৫ জন ভর্তি রয়েছেন।
প্রসঙ্গত্ব, গতকাল রোববার খুমেক আরটি-পিসিআর ল্যাবে ৩৭৭টি নমুনার মধ্যে খুলনার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ১১২, মাদারীপুরের ও দিনাজপুরের একজনের করে করোনা শনাক্ত হয়।
এমএসএম / জামান
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;