ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শ্যামনগরে অবৈধ ডাম্পার ও ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ৪:১০

সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক ঐক্যের আহবানে  বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর মাইক্রো ষ্ট্যান্ডে ২ ঘন্টা ব্যাপী গ্রামীণ সড়ক ধ্বংসকারী ঘাতক অবৈধ ডাম্পার বন্ধ এবং লোকালয়ে গড়ে ওঠা লাইসেন্স বিহীন ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবার কবীর। মানববন্ধন শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ৭১ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি বাবু বরুন ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক এসকে সিরাজ, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, উপকুলীও প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম ও সাহেব রেজা, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েছ, জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সভাপতি  জি এম রহমত আলী, শরুথ টিম এর পরিচালক এস এম জান্নাতুল নাঈম প্রমুখ। বক্তাগণ অনতিবিলম্বে ফিটনেস বিহিন ডাম্পার গাড়ী চলাচল বন্দ সহ লাইসেন্স বিহিন ও জনবসতি এবং শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পরিবেশ বিনষ্টকারি ইটভাটা বন্ধের দাবি জানান।  ৩ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে কালিগঞ্জ থেকে শ্যামনগরের কিছু অংশ যমুনা খাল খননে জামায়াত নেতা সিদ্দিকুর রহমান বকুলের তেলের  পাম্প বাঁচাতে যারা অসহায় মানুষের দিকে ঘুরিয়ে খাল খনন করছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় । এছাড়া প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিক ঐকের মাধ্যমে কঠোর কর্মসূচি গ্রহণ করার ঘোষনা করা হয়। মানববন্ধন শেষে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপকূলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, ভেটখালী রিপোর্টার্স ক্লাব, উপজেলা অনলাইন নিউজ ক্লাব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাব, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সহ নূরনগর এর সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ সুমন, রিপোর্টাস  ক্লাবের সহ-সভাপতি স,ম ওসমান গনী সোহাগ ও অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস