ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নাজিরহাট পৌরসভা নির্বাচনে কারা হাসবেন বিজয়ের হাসি


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ৪:১২
১৬ মার্চ ফটিকছড়ি পৌরসভা নির্বাচন। নির্বাচনে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।তন্মোধ্যে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের এ কে জাহেদ চৌধুরী( নৌকা),স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী( নারকেল গাছ) স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশা (মোবাইল) স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইসমাইল গনী (জগ) ও স্বতন্ত্র প্রার্থী প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী( চামচ) মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। এছাড়া সংরক্ষিত  মহিলা কাউন্সিলর পদে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। 
 
পৌর এলাকায় প্রায় ৪৮ হাজার ৩৩৮ জন ভোটার তাঁদের ভোটারিধিকার প্রয়োগ করবেন। চলছে নানা জল্পনা কল্পনা ও আলোচনা। কারা পড়বেন জয়ের মালা!
এখন অপেক্ষার পালা ভোটারদের ভোটে কারা নির্বাচিত হতে যাচ্ছেন।আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ কে জাহেদ চৌধুরী বলেন,নবীন প্রবীনের সমন্বয়ে সবাইকে নিয়ে ' সকলে মিলেমিশে একটি আধুনিক পৌরসভা গড়ে তুলবো, এখানে থাকবেনা কোন বৈষম্য।
 
আশাকরি পৌরবাসী তাঁদের মূল্যবান রায় প্রদানের মাধ্যমে ১৬ মার্চ আমাকে তাদের সেবক হিসেবে নিয়োগ দিবেন। স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন বলেন,আমি পৌরবাসীকে বুকে নিয়ে বেঁচে থাকতে চাই। তাদের সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে প্রার্থী হয়েছি। একটি আধুনিক পৌরসভা গড়ে তুলতে এলাকাবাসীর সহযোগীতা ও দোয়া কামনা করছি।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,ইতোমধ্যে নির্বাচনি এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।২২টি ভোট কেন্দ্রের মধ্যে ১০ কেন্দ্র অত্যাধিক গুরত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করছে প্রশাসন।ভোটের দিন ২২টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এ ছাড়া ভোটার ও ভোটগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ও র‌্যাবের মোবাইল টিম ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
 
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি বলেন, ’সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা সহকারী আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তারিফউজ্জামান জানান, পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। পুরো পৌরসভা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এক্ষেত্রে তিনি প্রার্থী ও ভোটারদের সার্বিক সহযোগিতাও কামনা করেন।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত