ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ৪:১৬
 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যায় আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে ডামুড্যা উপজেলার মাতারমার ব্রিজ সংলগ্ন ১০৩ টি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি। 
 
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।আমরা সবাই তার জন্য দোয়া করি।গাছ লাগানো মহৎ কাজ। গাছ জীবনকে বাঁচাবে, গাছ পরিবেশকে বাঁচাবে, গাছ দেশকে বাঁচাবে। স্বাধীনতার অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন উক্তিটিকে বিশ্লেষণ করে বলেন গাছ লাগানোর থেকে গাছ রক্ষা করা কঠিন। তাই গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যা করতে হবে। তাহলেই এই গাছ লাগানো স্বার্থক হবে। 
বুধবার দুপুর ১২ টায়  বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক ও ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর,আমার রাজ্জাক এর সমন্বয়কও  সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল ইসলাম শামীম, প্রতিষ্ঠাতা সদস্য সুমন মাদবর, মিজানুর রহমান, মো: মেহেদী হাসান, উজ্জল সরদার,শফিকুল ইসলাম সোহেল, মুক্তার হোসেন, রাব্বি আমীন,বিল্লাল হোসেন, অপু হাওলাদার সহপ্রমূখ। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার