মোহাম্মদপুর ট্রাক চাপায় শিশুর মৃত্যু
মোহাম্মদপুর ভাঙ্গা মসজিদ তিন রাস্তার মোরে ট্রাকের ধাক্কায় মোসা. জায়েদা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় একটি মাদরাসায় হাফেজিতে পড়াশোনা করত।
আজ বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। জায়েদা দিনাজপুর জেলার গোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে ভাঙা মসজিদ এলাকায় মহিলা মাদরাসার পাশের গলিতে পরিবারের সাথে থাকত।
শিশু জায়েদার মা অহিদা বেগম জানান, শিশু জায়েদা মাদরাসা থেকে বাসায় এসে বাইরে বের হয়। বাসার অদুরে তিন রাস্তার মোরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ছয়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী উদ্ধারকারী রহিমা বেগম জানান, বিকেলে বাসা থেকে বের হয় ওই শিশু। সে সময় ওই গলিতে একটি বালুবাহী ট্রাক ঢুকে, শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, 'শিশু জায়েদার মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।'
দুই বোনের মধ্যে জায়েদা ছিল বড়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়