কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে জলপাই রংয়ের মৃত মা কচ্ছপ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দুটি মৃত মা কচ্ছপ ভেসে এসেছে। বুধবার শেষ বিকেলে সৈকতের মাঝি বাড়ি সংলগ্ন ও জাতীয় উদ্যান এলাকায় ভেসে আসে কচ্ছপ। কচ্ছপ দুটি ১ সপ্তাহ আগে মারা যেতে পারে বলে ধারণা করছেন ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।মোটরসাইকেল চালক আঃ জলিল জানান, পর্যটক নিয়ে লেম্বুর বনে যাচ্ছিল তারা। এ সময় সৈকতে কচ্ছপটি দেখতে পান। অপরদিকে ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর বলেন, আমরা কয়েকজন মিলে শেষ বিকালে জাতীয় উদ্যান সঙ্গে সী বিচে হারতে ছিলাম তখন দেখি জোয়ারের পানিতে মৃত্যু কচ্ছপটি ভেসে আসে।
পরে বন বিভাগকে খবর দেয়া হয়। ওয়ার্ল্ড ফিসের ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই কচ্ছপ দুটি জলপাই রংয়ের মা কচ্ছপ। সমুদ্রে ট্রলিং ট্রলারের জালের টোনে আটকে মারা যেতে পারে। তারা এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।পটুয়াখালী বন বিভাগের মহিপুর বন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন কর্মীদের পাঠানো হয়েছে। যাতে পচে দুর্গন্ধ না আসে এ জন্য মাটিচাপা দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied