ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়ির ছালুয়া ফজলে রাব্বী বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ৪:১৬

 গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি'র সভাপতিত্বে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশ্বনী কুমার বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য গোলাম হোসেন কদ্দুছ, মাহাবুর রহমান, এটিএম রাকিবুর রহমান সুমন প্রমুখ। পরে ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় এবং  ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া করা হয়। শেষে একই স্থানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমএসএম / এমএসএম

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ