নোয়াখালীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল বিমান বাহিনীর সার্জেন্টের
নোয়াখালী সদর উপজেলায় কোন এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিমান বাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন (৩৯) উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্জেন্ট পদে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ের ১১টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাত দিনের ছুটি নিয়ে কর্মস্থল থেকে বাড়ি আসেন আনোয়ার। বৃহস্পতিবার সকালে ব্যক্তি গত কাজে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। যাত্রা পথে উপজেলার দাদপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে পৌঁছলে অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে সার্জেন্ট আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। নিহতের স্বজনদের অভিযোগের আলোকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন