ফটিকছড়ি নাজিরহাট পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ১৬ মার্চ সকাল সাড়ে ৮ থেকে বিকেল সাড়ে ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
সরেজমিনে নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র,দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্র,বাবুননগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র,সুয়াবিল ইসলামীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র,নুর মোহাম্মদ ইঞ্জিনিয়ার স্কুল কেন্দ্র, বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র,নাজিরহাট আহমদিয়া মাদ্রাসা কেন্দ্রসহ আরো বিভিন্ন কেন্দ্রে দেখা যায়,উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও লক্ষণীয়।
এদিকে বাবুনগর মাদ্রাসা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধাঁ প্রদানের অভিযোগ উঠে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর বিরুদ্ধে।৯ নং ওয়ার্ডে দুই প্রার্থীর মাঝ হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে। নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা বৃদ্ধ কবির আহমদ বলেন,জীবনে প্রথমবারের মতো ইভি এম এর মাধ্যেমে ভোট দিলাম। প্রথমে কঠিন মনে হলেও সহজ ভোট দিতে পারলাম।
ভোটার কামাল বলেন,পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারলাম।স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন বলেন,সার্বিক পরিস্থিতি সন্তুষ প্রকাশ করেন। তবে ইভি এম ভোট প্রদানে ধীরগতির কথা উল্ল্যেখ করেন। স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইসমাইল গনী (জগ) কয়েকটি কেন্দ্র তাঁর কর্মী সমর্থকরা হয়রানি শিকার হয়ছেন বলে জানান এবং ইভি এমে ভোট প্রদানে ধীরগতির কথা বলেন।
নির্বাচনে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।তন্মোধ্যে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের এ কে জাহেদ চৌধুরী( নৌকা),স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী( নারকেল গাছ) স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশা (মোবাইল) স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইসমাইল গনী (জগ) ও স্বতন্ত্র প্রার্থী প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী( চামচ) মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এখন অপেক্ষার পালা ভোটারদের ভোটে কারা নির্বাচিত হতে যাচ্ছেন এবং জয়ের মালা পরবেন।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা