পাইকগাছায় সরকারি বাড়ি ভাড়া ফাঁকি দিয়ে বিদ্যালয়ের শ্রেনি কক্ষে বসবাস করছেন ৩শিক্ষক
খুলনার পাইকগাছায় সরকারি চাকুরীজীবিদের বাড়ী ভাড়া আইন ও চাকুরী বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বিদ্যালয়ের শ্রেনি কক্ষে বসবাস করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে ১৬ মার্চ(বৃহস্পতিবার)সকাল সাড়ে ৮টায় সরেজমিনে তথ্যানুসন্ধান করতে পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে গেলে দেখা যায়,স্হানীয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের চোখ ফাঁকি দিয়ে পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের স্বয়ং প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দে ও সহকারি শিক্ষক ভূগোল দিপংকর সরকার এবং সহকারি শিক্ষক বাংলা ভারত চন্দ্র সরকার সরকারি বাড়ি ভাড়া ফাঁকি দিয়ে বিদ্যালয়ের শ্রেনি কক্ষে দীর্ঘদিন ধরে বসবাস করে চলেছে। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছেন তেমনি বিদ্যালয়ের পরিবেশ ও নষ্ট হচ্ছে। এ সময় অভিযুক্ত শিক্ষকদের সাথে আলাপ করলে তারা জানান উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ভাইস-চেয়ারম্যান কে জানিয়ে আমরা এখানে বসবাস করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ জানান,বিষয়টি আমার জানা নেই।তবে যদি কেউ থাকে তা বে-আইনী ও গুরুতর অপরাধ।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন,এ বিষয়ে আমি কিছু জানি না। তাই অনুমতি দেওয়ার প্রশ্নই আসেনা।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান,বিদ্যালয়ের শ্রেনি কক্ষে বসবাসের আইনগত কোন সুযোগ নেই আর কাউকে কোন অনুমতি দেওয়া হয়নি।
এমএসএম / এমএসএম
রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
Link Copied