ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রান্স দলে তিন নতুন মুখ, অধিনায়কত্ব পাচ্ছেন এমবাপে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৩-২০২৩ দুপুর ১০:২১

চেলসির হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন ভেসলে ফোফানা। প্রথমবার ফ্রান্স দলে জায়গা করে নিলেন ২২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ সদস্যের দল দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। দলে নতুন মুখ আছেন আরও দুইজন। নিসের মিডফিল্ডার কিফহেন থুরাম ও লসের গোলরক্ষক ব্রিস সাম্বা।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের ছেলে কিফহেন থুরাম। তার ভাই মার্কাস থুরামও আছেন দলে, যিনি খেলেছেন কাতার বিশ্বকাপে। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। বৈশ্বিক আসরের পর এই প্রথম দল ঘোষণা করলেন দেশম। এতে পরিবর্তন আনেননি খুব একটা।

এদিকে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অধিনায়ক ও গোলরক্ষক উগো লরিস। আসছে দুই ম্যাচের দল ঘোষণার পর দেশম জানান, নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

আগামী ২৪ মার্চ ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো বাছাই শুরু করবে ফ্রান্স। এরপর ২৭ মার্চ তারা খেলবে আয়ারল্যান্ডের মাঠে। 

এমএসএম / এমএসএম

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের

সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা

দেশব্যাপী শুরু হচ্ছে বোলার হান্ট, ছেলেদের পাশাপাশি থাকছে মেয়েরাও