ভোলার দৌলতখনে যাত্রীবাহী বাস-অটোরিকশা সংঘর্ষ ২ কলেজ ছাত্রীসহ নিহত ৩
ভোলার দৌলতখানে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখামুখি সংঘর্ষে ২ কলেজ ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর জয়নগর টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জন হালিমা খাতুন মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। নিহতরা হলেন-দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যে জয়নগর গ্রামের মাতাব্বর বাড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে কলেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম (৫৫)। এদিকে অটোচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দৌলতখান উপজেলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্র'র ইন-চার্জ জাকির হোসেন এবং স্থানীয়রা জানান,চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোলা বাংলা বাজারের দক্ষিণ পাশে অবস্থিত জয়নগর টেকনিকেল কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
কলেজ ছাত্রী নিহতের ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘটনাস্হলে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এবং ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।সংবাদ পেয়ে ভোলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বাসসহ চালককে আটকের বিষয় নিশ্চিত করেন। দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারেন। এলাকাবাসী জানান,রাস্তাটির উন্নয়ন কাজ প্রায় ছয় মাস পূর্বে শুরু হলেও দীর্ঘদিন বন্ধ রয়েছে। যার ফলে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন নিম্নমানাধী রাস্তার ঝরাজীর্ণতা এবংচালকের অদক্ষতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ রাস্তার উন্নয়নমূলক কাজ দ্রুত সমাপ্তির দাবি জানান
সন্তান হারানো পরিবারগুলোতে চলছে শোকের মাতন। দৌলতখান থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল