ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

সাভারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:২২

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম তার। নানা শেখ আবদুল মজিদ আদরের নাতির নাম শেখ মুজিবুর রহমান রাখলেও বাবা-মা তাকে ‘খোকা’ নামেই ডাকতেন।

আর এই "খোকা" শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সাভারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব,  অন্যান্য অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলঝোঁড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর,সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা (পিপিএম),বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ চৌধরী,সাভার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ১ নং প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, সহকারী ভুমি কমিশনার মোঃ ইসমাইল হোসেন, সহকারী কমিশনার,মোঃ আনোয়ার হোসেন,সহকারী কমিশনার মাছুমা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন।

শুক্রবার (১৭ মার্চ) সাভার উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয়দের অংশগ্রহণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী নিয়ে আলোচনা, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপর চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরন ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। 

এমএসএম / এমএসএম

‎নদী পেরিয়ে নাগরিক সেবা: ফুলছড়ির চরবাসীর প্রতিদিনের সংগ্রাম

আলফাডাঙ্গার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার

বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে

ফতুল্লায় ফের বিস্ফোরণ, বাবা-তিন ছেলেসহ দগ্ধ ৪

বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ

রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন