ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবিপ্রবিতে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস  উদযাপন করেছে । 
এ উপলক্ষ্যে সকাল নয়টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও ট্রেজারার অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন। পরে প্রশাসনিক ভবন থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর স্মারক ম্যুরাল জনক জ্যোতির্ময়ে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন-বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, পরিবহন পুল, কর্মচারী পরিষদ ও রোভার স্কাউটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাজ্ঞাপন শেষে শহিদ মিনার চত্বরে তিন পর্বে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শিশুদের উদ্দেশে বলেন, আজকের এই বিশেষ দিনে আমরা তোমাদের নিয়ে জনক জ্যোতির্ময়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। জনকের জ্যোতিতে আমরা জ্যোতির্ময় হতে চাই। জাতির জনকের জ্যোতিটা যেন শিশুদের মধ্যে ছড়িয়ে যায়। সেজন্য আজ শিশু দিবস। দিনটা শিশুদের জন্য উৎসর্গ করা , এটা জাতির জনকের শিক্ষা। কারণ শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যত। জাতির জনকের শিক্ষা, সুন্দর স্বপ্ন নিয়ে জাতি এগিয়ে যাবে। শিশুদের মাধ্যমে দেশ সামনের দিকে যাবে। ভবিষ্যতে তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়বে। বিশ্বে তোমাদের নাম ছড়িয়ে পড়বে।
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, শিশুদের উপস্থিতি আজকের দিনটাকে সুন্দর করে তুলেছে। অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেছে শিশুরা। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন; তাই দিবসটি শিশুদের জন্য উৎসর্গ করা। আমরা শিশুদের জন্য সুন্দর একটি  বাংলাদেশ গড়তে চাই।
আলোচনা সভার সভাপতি ও ১৭ মার্চ উদযাপন পরিষদের আহবায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সালাহ উদ্দীন বলেন, আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যাশা শিশুরা যেন সুন্দরভাবে গড়ে ওঠে। সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে।।
এরপর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ পর্যায়ে জাতির পিতার জম্মদিন উপলক্ষে কেক কাটা হয়। রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম অনুষ্ঠান সঞ্চালনা করেন। বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে আলোক সজ্জা করা হয়।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত