ঢাকা সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

হরিনাকুন্ডুতে শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী পালিত


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:২৭

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুকবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,হরিণাকুণ্ডু থানা পুলিশ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,হরিণাকুণ্ডু পৌরসভা,উপজেলা আ'লীগ,বীর মুক্তিযোদ্ধা,পৌর আ'লীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এছাড়াও সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এঁর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইসলাম,
পৌর মেয়র ফারুক হোসেন,ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন তুষার, জাহিদুল ইসলাম (বাবু), মনজুর রাশেদ,কামাল হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:উজ্জ্বল কুমার কুন্ডু,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতা- কর্মী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা ও দোয়া শেষে উপজেলা প্রশাসন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কেকে কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী পালন করেন।পরে শিশুদের চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান

মাগুরা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের বিশেষ অভিযান

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ