হরিরামপুরে শিশু দিবসে শিশু ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক
মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় শিশু দিবসের দিনে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকালে ধর্ষককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার বিকেল পাঁচ টার দিকে হরিরামপুর উপজেলা বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানিয়েছেন। তিনি আরও জানান, বিল্লালকে (৬০) গ্রেফতার করা হয়েছে। বিল্লাল কর্মকান্দি বয়ড়া এলাকার মৃত আরশেদ আলীর ছেলে। সে ৮ বছরের শিশুটিকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। এ বিষয়ে ধর্ষণ চেষ্টা মামলা প্রক্রিয়াধীন।
শিশুর মা জানান, আমার ভাগ্নিকে (১১) আর আমার মেয়ে (৮) বিল্লালের বাড়ির সামনে গেলে ডেকে নেয় বিল্লাল (৬০)। তখন চকলেটের জন্য ৫০ টাকা দিবে বলে আমার মেয়েকে ঘরে নিয়ে যায় এবং আমার ভাগ্নিকে বের করে দেয়। পরে বিল্লাল মেয়েকে ধর্ষন চেষ্টা করে। এসময় মেয়ের সাথে থাকা আমার ভাগ্নি আমাকে ও কয়েকজনকে জানালে আমি বিল্লালের বাড়িতে এসে শিশু মেয়েকে কান্নারত অবস্থায় পাই। মেয়ে কান্না করতে করতে আমাকে সব জানায়।
গ্রামের রনজন জানান, কান্না শুনে বিল্লালের বাড়িতে গিয়ে বিল্লালকে দরজা বন্ধ অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দেয়া হয়।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
Link Copied