স্বপ্ন অফার লিংকে ক্লিক করলেই বিপদ
সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরে ওঁৎ পেতে আছে হ্যাকাররা। কখনো স্বপ্ন সুপার শপের অফার, কখনো বা অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্সে বিনামূল্যে ফ্রি-অ্যাকসেসের অফারের লিংক ভাইরাল করা হচ্ছে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে! এসব লিংকে ক্লিক করলেই অ্যাকাউন্ট তো বটেই, ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে।
শনিবার থেকে মেসেঞ্জারে বিভিন্ন অফার দেওয়ার নামে ভাইরাসযুক্ত একটি লিংক মেসেঞ্জারে ছড়িয়ে দেয়া হচ্ছে। এতে ক্লিক করলে ব্যবহারকারীদের ফোন হ্যাক হতে পারে। এমনকি নিজের ফেসবুক আইডিতে প্রবেশের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নানা জটিলতা।
শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে পাওয়া অন্যান্য ভুয়া লিংক ক্লিক করে মহাবিপদের মুখে পড়েছেন অনেকেই! সাইবার বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এসব এমন ভুয়া লিংক এড়িয়ে চলতে। মাল্টিপল অ্যান্টিভাইরাস ইঞ্জিন এই লিংকের মাধ্যমে ফোনে প্রবেশ করে ব্লকড হয়ে যাচ্ছে। এই ধরণের লিংক ফরওয়ার্ড ও ক্লিক না করার কথা বলা হয়েছে।
এদিকে স্বপ্ন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, স্বপ্ন সুপারশপ কিংবা Shwapno.com –এ ‘Shwapno 15th Anniversary’ নামে কোনো ফ্রি শপিং অফার কিংবা গিফট কার্ডের প্রমোশন চলছে না! অফারগুলোতে অংশ নিয়ে কিংবা লিংকে ক্লিক করে যেকোন ধরনের ক্ষতির সম্মুখীন না হবার জন্য অনুরোধ করা হচ্ছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রাজশেখর রাজাহারিয়া জানিয়েছেন, এসব লিংকে ক্লিক করবেন না। ক্লিক করলে নিজের ফোনের ওপর কর্তৃত্ব হারাবেন।
এভাবে হ্যাকারদের আক্রমণের ঘটনা এটাই প্রথম নয়। ভুয়া সংবাদ কিংবা গুজব ছড়ানোর পরিবর্তে ফেসবুকের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি বর্তমানে বেশি ব্যবহার করা হচ্ছে আর্থিক ও চাকরি সংক্রান্ত জালিয়াতি ইত্যাদি ক্ষেত্রে।
আলম / আলম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা