ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৪১
গাজীপুরের কাপাসিয়ায় জাকজমকপূর্ণ ও যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। 
 এ বছরের প্রতিপাদ্য—‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ শুক্রবার সকালে কেক উৎসব, আলোচনা সভা, ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি উপস্থিত থেকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। 
উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হোসাইন, থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম প্রমুখ। এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিমিন হোসেন রিমি এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজিব ঘোষ সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। । এ ছাড়া এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান