ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৪৭

যথাযোগ্য মর্যাদায় শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন, আনন্দ শোভাযাত্রা, কেক কর্তন ও আলোচনা সভা।   
এ দিন সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সদস্য শামছুল আলম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা আ’লীগের সদস্য রাজীব শেখ, কৃষক লীগের সভাপতি মো. শরিফুল ইসলাম মনি, মো. ফখরুল ইসলাম, এ্যাডভোকেট,  সুপ্রিমকোট অফ বাংলাদেশ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শাহজাদপুর উপজেলা শাখার আহব্বায়ক কমিটির সদস্য সচিব ডাঃ আব্দুল হান্নান লতিফ, ইউপি সদস্য মো. আব্দুর রাজ্জাক, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম বাবু সহ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন