ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাহাদুর


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৫২

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

বৃহস্পতিবার (১৬মার্চ) উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০০১ এর ধারা ১৩ (১) অনুযায়ী অধ্যাপক অধ্যাপক ড নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে কোষাধ্যক্ষ পদে চার বছরের জন্য শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে।

শর্তসমূহ গুলো হলো, (ক) কোষাধ্যক্ষ হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। (খ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৭, ১৯,২০২০ খ্রিষ্টাব্দ তারিখে জারিকৃত ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানি প্রাপ্য হবেন। (গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। (ঘ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর ধারা ১৩ উপধারা (৩) (৪) (৫) (৬) ও (৭) অনুসারে ট্রেজারারের দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমার কাছে নোবিপ্রবি একটি পরিবার। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে পরিবারটির উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন তাকে শুভেচ্ছা জানিয়েছে।

এমএসএম / এমএসএম

‎নদী পেরিয়ে নাগরিক সেবা: ফুলছড়ির চরবাসীর প্রতিদিনের সংগ্রাম

আলফাডাঙ্গার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার

বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে

ফতুল্লায় ফের বিস্ফোরণ, বাবা-তিন ছেলেসহ দগ্ধ ৪

বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ

রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন