ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

পান্তা ভাতে কত গুণ জানালেন বিজ্ঞানীরা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ২:৫৯

পান্তা ভাতের সঙ্গে বাঙালি বেশ ভালোভাবেই পরিচিত। অনেকে শখ করে পান্তা ভাত খেয়ে থাকেন, আবার অনেকে ঠেকায় পড়ে। তবে বেশিরভাগ মানুষই পান্তা ভাত সাধারণত পুষ্টিগুণ বিচার করে খান না।

পান্তা ভাতে কী ধরনের পদার্থ রয়েছে এবং এটি শরীরের জন্য উপকারি নাকি অপকারী, তা জানতে সম্প্রতি একটি গবেষণা পরিচালনা করেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের এ গবেষণাপত্র এশিয়ান জার্নাল অব কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে।

গবেষণায় পান্তা ভাতের কোনো খারাপ দিক খুঁজে পাননি বিজ্ঞানীরা। বরং আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিংক, ফসফরাস, ভিটামিন বি’র মতো বিভিন্ন পুষ্টিকর পদার্থগুলো সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে অনেক বেশি পরিমাণে থাকে বলে জানিয়েছেন। 

গবেষকদের মতে, পান্তা ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে শক্তিশালী করে। এছাড়া এতে প্রচুর পরিমাণে বিটা-সিটোস্টেরল, কেম্পেস্টেরোলের মতো মেটাবলাইটস রয়েছে যা শরীরকে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে। এসব কোলেস্টোরেল কমাতেও এসব সাহায্য করে। পান্তা ভাতে রয়েছে আইসোরহ্যামনেটিন-সেভেন-গ্লুকোসাইড ফ্ল্যাভোনয়েডের মতো মেটাবলাইটস, যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করতে পারে। এ ধরনের ভাতে ল্যাকটিক এসিড ব্যাকটেরিয়া থাকে, যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

পরিষ্কার পাত্র বিশুদ্ধ পানি দিয়ে পান্তা ভাত তৈরি করা হলে তা দারুন উপকারী। বিপরীতে দিকে, পরিষ্কার পাত্র এবং বিশুদ্ধ পানি দিয়ে তৈরি না হলে পান্তা ভাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, যা খেলে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে বলে সতর্ক করেছেন গবেষকরা। 

আলম / আলম

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা