ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

‘প্রধানমন্ত্রী আমরা ত্রাণ চাই না, আপনি আমাদের বাঁচান’


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৯-৫-২০২১ রাত ৮:১৬

ত্রাণ চাই না, বাঁধ চাই, প্রধানমন্ত্রী আপনি আমাদের বাঁচান- এমন দাবি নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন পানিবন্দি দশায় থাকা ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ শনিবার (২৯ মে) দুপুর ১টায় উপজেলার নীলগঞ্জ ইউপির কুমিরমাড়া পূর্ব সোনাতলা গ্রামের মধ্যগ্রাম বেড়িবাঁধের ওপর ঘণ্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার কয়েক শত নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন- মাওলানা মো. আবুল কালাম, মাছচাষি নাজমুল হাসান, মাওলানা ছিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন। নারীদের মধ্যে বক্তব্য রাখেন- গৃহবুধু মরিয়ম বেগম, জেলেবধূ শাহানারা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর বন্যা অথবা জলোচ্ছ্বাসে আমাদের গ্রাম প্লাবিত হয়। এ সময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রাণ নয়, বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা একযোগে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত