ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসার সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৮-৩-২০২৩ দুপুর ৪:৫৬
আনোয়ারা উপজেলা চাতরী ইউনিয়নের দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপ্ত ছাত্রদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এতে হিফয সমাপনী ১১ জন ছাত্রদের পাগড়ী-সনদ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
 
সোমবার (১৮) মার্চ শনিবার সকালে মাদরাসা হলরুম প্রাঙ্গণে মাদরাসা পরিচালক মাওলানা মারুফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হোসাইন।
 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর,মোঃ লোকমান মেম্বার সওদাগর,মাওলানা জাবেদ,মোঃ মোবারক মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ নাফিছুর রহমান,সিনিয়র শিক্ষক হাফেজ ফরহাদ, হাফেজ আবদুল মালেক,হাফেজ আবু হানিফ ও সাবেক শিক্ষক হাফেজ মাওলানা আবদুর রহিম,হাফেজ মামুন প্রমুখ।
 
আগত অতিথিরা বিদায়ী ছাত্রদেরকে পাগড়ী-সনদ এবং মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রদের অভিভাবকগণকে সনদ প্রদান করেন।এবং সকলের মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করেন।
 
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মারুফুল ইসলাম বলেন,দীর্ঘ চার বছর আগে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে এই বছর ১১ জন ছাত্র কুরাআনে হাফেজ হয়ে তাদেরকে আজকে বিদায় দেওয়া হয়েছে।বিগত নয় বছরে এই পর্যন্ত ২৮ জন ছাত্র এই প্রতিষ্ঠান থেকে কুরআন হিফয শেষ করেছেন।তিনি সকল বিদায়ী ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সু-স্বাস্থ্য কামনা করি।
 
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাওলানা মুফতি আবুল হোসাইন এর মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল এবং সবার সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার