ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউটিউব থেকে আয়ের নতুন ফিচার ‘সুপার থ্যাংকস’


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ৩:২৩

ক্রিয়েটরদের অর্থ উপার্জন আরো বাড়াতে ‘সুপার থ্যাংকস’ নামক নতুন একটি ফিচার নিয়ে এসেছে ইউটিউব। এই ফিচারের সাহায্যে ক্রিয়েটররা ভক্তদের কাছ থেকে আয় করতে পারবেন।

কেননা ‘সুপার থ্যাংকস’ ফিচারের আওতায় দর্শকরা তাদের পছন্দের ক্রিয়েটরদের অর্থের বিনিময়ে সাপোর্ট করতে পারবে। অনেকটা সুপার চ্যাটের মতোই এই ফিচার।

সুপার চ্যাটে যেমন লাইভ স্ট্রিমিংয়ে অর্থের বিনিময়ে দর্শকরা নিজের কমেন্ট ক্রিয়েটরের কাছে পৌছাতে পারে, তেমনি ‘সুপার থ্যাংকস’-এর সাহায্যে এবার ভিডিওতে দর্শকরা নিজের কমেন্ট অর্থের বিনিময়ে ক্রিয়েটরের কাছে পৌঁছাতে পারবে।

ইউটিউবে অসংখ্য দর্শক কমেন্ট করে থাকে। স্বাভাবিকভাবেই এতো কমেন্ট ক্রিয়েটরের দেখা সম্ভব হয় না। কিন্তু ‘সুপার থ্যাংকস’ এর মাধ্যমে অর্থের বিনিময়ে কমেন্ট করলে ইউটিউব সেটাকে কালারফুল কমেন্টের মাধ্যমে প্রদর্শিত করবে। যা সহজেই ক্রিয়েটরের নজরে পড়বে।  এমনকি এই সুপার থ্যাংকসে কনটেন্ট ক্রিয়েটর সেই দর্শককে নিজের প্রতিক্রিয়া জানাতে পারবে।

ইউটিউবের নতুন সুপার থ্যাংকস ফিচারে দর্শকরা নূন্যতম ২ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত সাপোর্ট করতে পারবে। ডোনেশনের ৩০ শতাংশ ইউটিউব কেটে নেবে, বাকিটা ক্রিয়েটর পাবে। বিশ্বের ৬৮টি দেশে নতুন এই ফিচার পাওয়া যাবে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। 

আলম / আলম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন